ঘরে বসেই অনলাইনে জমির খারিজ করুন ! - Arif Telecom

Arif Telecom l Authorised Smartphone Seller l

SUBTOTAL :

Follow Us

ঘরে বসেই অনলাইনে জমির খারিজ করুন !

ঘরে বসেই অনলাইনে জমির খারিজ করুন !

Short Description:

Product Description

ই-নামজারী বা জমির খারিজ করুন নিজেই!

 আসসালামু আলাইকুম, আজকে আপনাদের সাখে জমির খারিজ কিভাবে করবেন আলোচনা করব। 
ই-নামজারী কী?
জমি কিনলে বা অন্য কোনো উপায়ে জমির মালিক হয়ে থাকলে হালনাগাদ রেকর্ড সংশোধন করে নতুন মালিকের নামে জমি রেকর্ড করাকে নামজারি বলা হয়। এখন অনলাইনেও নামজারি করা যায়। এটিকে বলা হচ্ছে নামজারি
 
আপনি নতুন জমির মালিক হলে অবশ্যই আপনাকে সেই জমির রেকর্ড সংশোধন করে নিতে হবে, অন্যথায় পরবর্তী সময়ে নান সমস্যার মুখোমুখি হতে হবে। জমির নতুন মালিক বলতে যেকোন জমি হোক সেটা ক্রয়কৃত, পৈত্রিকসুত্রে অথবা অন্য যেকোন উপায়ে মালিকানা পরিবর্তন হলে আপনাকে অবশ্যই উক্ত জমির রেকর্ড সংশোধন করে নিতে হবে। আর এই রেকর্ড সংশোধন করার প্রকিয়াই হলো ই-নামজারী। 

ই-নামজারী করতে প্রথমে আপনাকে এখানে ক্লিক করুন এই লিংকে প্রবেশ করতে হবে। 
লিংকে প্রবেশ করলে নতুন একটি উইন্ডো অপেন হবে। প্রথমেই ২০ টাকার কোর্ট ফী বিকাশ পেমেন্টের মাধ্যমে পরিশোধ করে কিনতে হবে। পরে, কোর্ট ফীর নাম্বার ও যে জমিটি রেকর্ড করবে তার ফোন নম্বর দিয়ে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই হয়ে গেলে ক্রেতার সঠিক সব তথ্য দিয়ে প্রয়োজনীয় অনলাইন ফরমটি পূরন করতে হবে।   

এরপরে, পরবর্তী বাটনে ক্লিক করে দাতার তথ্য দিয়ে সাবমিট করতে হবে। এর পরে শেষ ধাপে, ৫০ টাকা কোর্ট ফি প্রদানের মাধ্যমে আপনার ই-নামজারী আবেদনটি সম্পূর্ণ হয়ে গেলে আবেদন পত্রটি মোট ৩ পেজে পাবেন; ডাউনলোড করে নিবেন। এভাবে বুঝতে সমস্যা হলে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে দেখে আসতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন ফেইচবুকে








0 Reviews:

Post Your Review